সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

বির্তকের মধ্যে নিজের বই নিয়ে আসিফ মাহমুদের পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জুলাই আন্দোলনের ইতিহাস নিয়ে ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ নামক একটি বই প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই বইয়ের ভূমিকা লিখেছেন।

তবে এই বই নিয়ে এর মধ্যেই আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে নানা বির্তক। এর মাঝে রোববার (১৬ মার্চ) আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে তিনি তার বই লেখার প্রেক্ষাপট ও সম্প্রতি এই নিয়ে গড়ে ওঠা আলোচনা নিয়ে বিস্তারিত লিখেছেন।
একুশে টেলিভিশনের অনলাইন পাঠকদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টটি তুলে দেয়া হলো-

বইটা জুলাই গনঅভ্যুত্থানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা, সম্পূর্ণ গণঅভ্যুত্থানের ইতিহাস না।

গতকাল প্রকাশনা অনুষ্ঠানেও বলেছি, আবারও বলছি। জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু বইটা আমার চোখে গণঅভ্যুত্থানকে যেভাবে দেখেছি সেই অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা। সম্পূর্ণ গণঅভ্যুত্থানের ইতিহাস না। ব্যক্তি আসিফ মাহমুদের অভ্যুত্থানের অভিজ্ঞতাকে সম্পুর্ন গণঅভ্যুত্থানের ইতিহাস হিসেবে ধরে নেওয়া ভুল হবে।

গণঅভ্যুত্থানের ইতিহাস তখনই পূর্ণতা পাবে যখন অন্তত আরো কয়েকশ জন তাদের অভিজ্ঞতা লিখবে। তখনই কেবল পাঠক সব মেলাতে পারবেন। জুলাইয়ের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য সারাদেশের সকল সংগঠকদের লিখতে আহ্বান জানাচ্ছি।

এছাড়াও বইটি সংক্ষিপ্ত, এখানে অনেক বড় ঘটনাকেও ১ লাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। মাত্র ১২০ পৃষ্ঠায় আমার নিজের অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা সম্ভব নয়। পরবর্তীতে ফ্রি সময় পেলেই এই বইয়ের টাইমলাইন ধরে ধরে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ। বিস্মৃত হয়ে যাওয়ার শংকা থেকেই ছোট আকারে প্রাথমিকভাবে লিখে রাখা।

এত বিস্তৃত গণঅভ্যুত্থান, লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ, শত শত জায়গায় শত শত ঘটনা। সব আমার চোখের সামনে ঘটেনি, যা ঘটেছে তাই জায়গা করে নিয়েছে এই বইতে। এজন্যেই আরো লিখা আসা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের মতো বড় ঘটনার ইতিহাস লিখাটা সবসময় চ্যালেঞ্জিং, প্রথম চ্যালেঞ্জটা আমিই নিলাম। শুরুটা করলাম, এবার আপনারাও লিখুন। পূর্ণতা পাক জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit