সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

‘কারাগারে বসে লিখব জুলাইয়ের বিপ্লবের ইতিহাস’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্যে সর্বপ্রথম জুলাইয়ের ইতিহাস নিয়ে বই লিখেছেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠানও হয়ে গেছে। বইয়ের ভূমিকা লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল শনিবার (১৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশের পর এ নিয়ে মন্তব্য জানাতে থাকেন পাঠকরা।

রোববার (১৬ মার্চ) নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সালাউদ্দিন আম্মার।

তিনি লিখেছেন, ‘এ জন্যই আমাকে জুলাইয়ের ইতিহাস লিখতে অনুরোধ করার পরও আজ পর্যন্ত রাজি হইনি।’

‘আমি ইতিহাস লিখতে চাই তখন, যখন ইতিহাসের জায়গা নিয়ে কেউ কামড়াকামড়ি করবে না, যখন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একেকজন কারাগারে সাজাভোগ করছেন, যখন কয়েকজনের রাষ্ট্রদ্রোহীর অপরাধে ফাঁসির আদেশ হবে। যখন জুলাইয়ে নিজের অংশগ্রহণ অস্বীকার করতে উদগ্রীব হবে একটা দল। ঠিক তখনই আমি কারাগারে বসে লিখব জুলাইয়ের ইতিহাস। ইতিহাস এত সহজ নয়!! আপাতত রমাদান মোবারক।’

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit