বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’ ৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, বললেন ‌‌‘আবার শুরু করব’ হরমুজ প্রণালির বিকল্পে নতুন বন্দর গড়ার পরিকল্পনা আমিরাতের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প, আলোচনায় ইরান ও নির্বাচন চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়তে পশ্চিমাদের লাগবে ২৩.৬ ট্রিলিয়ন ডলার ইসরায়েলে সরাসরি তেল রফতানি শূন্যে নামাল ব্রাজিল হরমুজ নিয়ে একদিনেই সুরবদল ট্রাম্পের, ২০ শতাংশ ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল টানা ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, কোচ বললেন এখনও কাজ শেষ হয়নি ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা॥ হরমুজ প্রণালি ব্যবহারে ‘ফি নেওয়ার ধারণা’ পছন্দ নয় ট্রাম্পের

শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের শিবচরের ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

রোববার ভোরের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ছুরি, চাকু উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), নুরু মীরের ছেলে মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) এবং নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।

জানা গেছে, রোববার ভোররাতের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চারজন ব্যক্তি নামেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের নাম-পরিচয় জানতে চান। এক পর্যায়ে চারজনের কথাবার্তায় অসংলগ্নতা মনে হয় স্থানীয়দের।

কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে চারজনের একজন ছুরি বের করে আঘাত করার চেষ্টা করেন। এসময় আশপাশের লোকজন চিৎকার দিলে স্থানীয়রা এসে ৪ জনকে আটক করে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit