সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের পোস্ট, যা জানা গেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪৮৪ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সম্প্রতি, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরত আসা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “Sheikh Hasina is coming back as Bangladesh PM soon.” শীর্ষক এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ডোনাল্ড ট্রাম্প এমন কোনো পোস্ট করেননি। বরং, ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্ট খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। গত ১৩ মার্চ ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটিতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প নামের পাশে ‘Update’ শব্দ লেখা রয়েছে। অর্থাৎ, এটি ট্রাম্প বা তার বিষয়ে নিয়মিত আপডেট প্রদানকারী অ্যাকাউন্ট বলে প্রতীয়মান হয়।

এক্সের হেল্প সেন্টারে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এক্স-এ মানুষ প্যারোডি, ধারাভাষ্য, এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে। অ্যাকাউন্টের নাম এবং বায়োতে “প্যারোডি,” “ফেক,” “ফ্যান,” এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে এসকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয়।

ডোনাল্ড ট্রাম্প ছাড়াও, এক্স প্ল্যাটফর্মে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের নামে ভুয়া অ্যাকাউন্ট দেখা যায়। এর মধ্যে ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নামেও ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফি’র বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায়।

অর্থাৎ, আলোচিত এক্স পোস্টটির সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। তার নাম ব্যবহার করে তৈরি একটি ‘আপডেট’ অ্যাকাউন্ট থেকে করা পোস্টকে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্ট ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এছাড়া, ট্রাম্পের মূল এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি। সুতরাং, শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে ড্রোনাল্ড ট্রাম্প এক্স-এ পোস্ট করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit