মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এ আর রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। রবিবার সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে।

সেখানেই শিল্পীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানানো হয়নি।

ভারতীয় গণমাধ্যমের খবর, চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে এ আর রহমানের এনজিওগ্রাম করা হয়েছে। আপাতত শিল্পীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit