সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : অনেকেই ধারণা করছিলেন, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কিন্তু অবসরের সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে কোহলি বললেন, ‘কোনো ঘোষণা দিচ্ছি না, এখনও খেলতে ভালোবাসি’।

গতকাল শনিবার (১৫ মার্চ) তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে বলেন, ‘খেলাটির প্রতি আনন্দ, ভালোবাসা যতদিন অক্ষুণ্ণ থাকবে, খেলা চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘ঘাবড়াবেন না। আমি কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমি এখনও খেলাটা খেলতে ভালোবাসি।’

কোহলি বলেন, ‘আমি অর্জনের জন্য খেলাটি খেলি না। নিখাদ আনন্দ, তৃপ্তি ও খেলাটির প্রতি ভালোবাসা থেকেই খেলি। যতক্ষণ সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে।’

আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলির দলের আইপিএল অভিযান।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit