মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সদস্যের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে আয়োজিত ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য নেয়ামত উল্লাহ মারা গেছেন। তাঁর মৃত্যুতে অধ্যাপক ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গার অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহাসিক ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের এক সদস্য মারা গেছেন।

বার্তায় আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ জমায়েতে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে, যা উপস্থিত সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেয়ামত উল্লাহের মৃত্যুও ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

শরণার্থী শিবিরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়।

আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, বাকিদের অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন শঙ্কামুক্ত।

প্রধান উপদেষ্টা রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে যোগ দেয়ায় রোহিঙ্গা সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, প্রায় এক লাখ রোহিঙ্গা সদস্য এই ইফতারে অংশগ্রহণ করেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit