শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে জি-৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জি-৭ জোটভুক্ত দেশগুলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত সমাপ্তি চেয়ে কঠোর বার্তা দিয়েছে মস্কোকে।  শুক্রবার এক খসড়া বিবৃতিতে তারা জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে দেশটিকে।

জি-৭-এর বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হয়ে তা পুরোপুরি কার্যকর করতে হবে।

ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জি-৭ জোটের সিনিয়র কূটনীতিকরা এই খসড়া বিবৃতি চূড়ান্ত করেছেন। তবে এটি কার্যকর করতে এখনো মন্ত্রীদের অনুমোদন প্রয়োজন।

জি-৭ জোটের মতে, যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে, সেজন্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো যুদ্ধবিরতি অবশ্যই সম্মান করা উচিত এবং ইউক্রেন যাতে আবারও হামলার শিকার না হয়, তা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিশ্লেষকদের মতে, জি-৭-এর এই হুঁশিয়ারি রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে। এখন দেখার বিষয়, মস্কো এই আহ্বানে কীভাবে সাড়া দেয়।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit