শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের বাঙ্গালহালিয়া   পুলিশ ক্যাম্পের অদূরে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  সিএনজিতে থাকা এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত মহিলার নাম চিগনী চাকমা(৬০)। এই ঘটনায় নিহতের স্বামী সুরেশ চন্দ্র চাকমাও আহত হয়েছেন। তাদের বাড়ি রাঙামাটি জেলার জুড়াছড়ি উপজেলার পানকাটা পাড়া গ্রামে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩ টায় এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত)  ইমরুল হাসান। তিনি আরোও বলেন,  চন্দ্রঘোনা ফেরিঘাট হতে আসা যাত্রীবাহী নাম্বার বিহীন সিএনজি ও বাঙ্গালহালিয়া হতে ফেরিঘাটের দিকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ ট্রাকটির  মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলে ২ জন আহত হয়। সিএনজিতে থাকা ২ জন আহত যাত্রীকে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান  হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে  ১ জনের মৃত্যু হয়।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান,হাসপাতালের আসার আগে পথে মধ্যে ঐ মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরেকজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
পুলিশ জানায় দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার, হেলপার ও ট্রাক থানা হেফাজতে আছে এবং চন্দ্রঘোনা থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit