বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

লিচু বাগানে মিষ্টি কুমড়া চাষ করে সফল জনি মাস্টার 

মোঃ আশিকুল ইসলাম বোচাগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View
মোঃ আশিকুল ইসলাম বোচাগঞ্জ প্রতিনিধি : লিচুর পাশাপাশি সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষ শুরু করেছেন দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার নেহালগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা শিক্ষক হুমায়ুন কবির জনি। প্রথমবার মিষ্টি কুমড়া চাষ করে পেয়েছেন সফলতাও। মিষ্টি কুমড়া চাষ করে রীতি মতো সাড়া ফেলেছেন শিক্ষক হুমায়ুন কবির জনি। তার সফলতা দেখে আম/লিচু বাগানে কুমড়া চাষে উৎসাহিত হচ্ছে অনেক কৃষক। আম/লিচু বাগানে কুমড়া চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছেন কৃষি বিভাগ।
জানা গেছে,  হুমায়ুন কবির জনি দিনাজপুর থেকে ১ হাজার দুই শত বীজ কিনে এনে বাসায় চারা করে এক একর জমির লিচু বাগানে সেই চারা রোপন করে। গত জানুয়রি মাসে তিন জাতের মিষ্টি কুমড়া চারা রোপন করেন। জনির কুমড়া গাছে ১০টির বেশি কুমড়া হবে কিন্তু জনি তার মধ্যে ৫ থেকে ৬ টি কুমড়া সংগ্রহ করবে। মিষ্টি কুমড়া চাষ করতে খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা।
হুমায়ুন কবির জনির মিষ্টি কুমড়া আবাদ দেখতে আসা কৃষক রহিম রহমান  বলেন, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আজ আমি হুমায়ুন ভাইয়ের লিচুর বাগানে মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি দেখতে আসলাম। দেখে খুব ভালো লাগল। আমিও আগামী বছর আমার আম বাগনে মিষ্টি কুমড়া চাষ করব। কৃষি উদ্যোক্তা হুমায়ুন কবির জনি  বলেন, আমি লিচু বাগানে তিন জাতের মিষ্টি কুমড়া চাষ করেছি। এই কুমড়া আবাদ করতে আমার প্রায় ১ লক্ষ টাকা খবর হয়েছে। আমি আশা করি মিষ্টি কুমড়া প্রায় ৫ লক্ষ টাকার মতো বিক্রি হবে।

লিচু বাগানে মিষ্টি কুমড়া চাষের এই পদ্ধতি কোথায় পেলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই পদ্ধতি নিজের ভাবনা থেকে করেছি। কারণ লিচু বাগানের নিচের পতিত জমিটি এমনিতে পরে থাকে। তাই আমি এবার প্রথম সেই পতিত জমিতে কুমড়া চাষ করি এবং সফলতাও পাই।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার শাহা বলেন, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে হুমায়ুন কবির জনি নামে এক কৃষক এক একর জমিতে প্রথম বারের মতো লিচু বাগানে কুমড়া আবাদ করেছেন। কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে আমরা তাকে কারিগরি পরামর্শ প্রদানসহ বিভিন্ন সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। আশা করছি ফলন ভালো হবে। কৃষকও লাভবান হবেন। আমি হুমায়ুন কবির জনির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit