বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

আশুলিয়ায় ফুটপাতের হকারদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :  ঢাকার আশুলিয়ার পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত হকারদের থেকে চাঁদাবাজি মুক্ত করা জাহাঙ্গীর মন্ডলকে জড়িয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ফুটপাতের হকারবৃন্দ। সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাতের হকারবৃন্দর আয়োজনে এ মামনব বন্ধন কর্মসূচি পালন করা হয়। 
মানববন্ধনে অংশগ্রহণকারী হকাররা জানান, বিগত হাসিনা সরকারের সময় ফুটপাতে ব্যবসায়ীদেরকে মোটা অংকের চাঁদা দিয়ে ব্যবসা করতে হতো। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল এখানে কোন ধরণের চাঁদাবাজি করা হবে না এবং এখানে কেউ চাঁদাবাজি করতে আসলে ধরে পুলিশে দেয়ার নির্দেশ দেন।
কিন্তু একটা অসাধু চক্র সম্প্রতি জাহাঙ্গীর মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে ওনি এখান থেকে চাঁদাবাজি করছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যার কারণে আমরা ফুটপাতের ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানিয়ে আজকের এই মানব বন্ধন করতে বাধ্য হয়েছি।এসময় ফুটপাতের কয়েক’শ হকার এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৫,/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit