বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান আর্কটিক দ্বীপে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অ্যাকাডেমিক অর্জনে নয়: হাবিপ্রবি ভিসি কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু।

৩২ বছরেই কেন অবসর, গোমর ফাঁস করলেন আমির

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আমির। ২০১৭ সালে ভারতকে হারানোর পেছনে বড় অবদান এই পেসারের। সেই তিনি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। মাত্র ৩২ বছর বয়সেই কেন ক্রিকেট ছাড়তে হলো তাকে? অবসর নিয়ে লম্বা সময় চুপ থাকার পর এবার গোমর ফাঁস করেছেন আমির। যেখানে এই বাঁহাতি পেসার অভিযোগের আঙুল তুলেছেন নির্বাচকদের দিকে। টিম ম্যানেজমেন্টের পক্ষপাত ও দুর্ব্যবহারের শিকার বলেও অভিযোগ আমিরের।

কোভিড-১৯ মহামারীর মধ্যে পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ আমিরের। তিনি বলেন, ‘কোভিড-১৯ এর সময় পাকিস্তান নিউজিল্যান্ড যাচ্ছিল। চল্লিশজন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু আমার নাম সেখানে ছিল না।’আমির প্রাক্তন প্রধান কোচ ওয়াকার ইউনিসের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেন। যদিও সরাসরি নাম বলেননি আমির।

তিনি বলেন, ‘৯০-এর দশকের একজন প্রাক্তন ক্রিকেটার আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। সবাই তাকে জিজ্ঞাসা করছিল যে ভালো পারফর্ম করা সত্ত্বেও আমির কেন নিউজিল্যান্ড দলে নেই। যার উত্তরে সে বলেছিল, সে আমাদের পরিকল্পনায় আছে, তবে আমাদের তাকে আপাতত চাপে রাখা দরকার। আমরা পরে দেখব।’আমির প্রথম দফা ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফেরেন। যদিও এরপর ফের ১৪ ডিসেম্বর অবসরের ঘোষণা দেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit