মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পান মশলার বিজ্ঞাপনের জন্য শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : বিমল পানমশলার বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। পানমশলার বিজ্ঞাপনে ভ্রান্তিমূলক প্রচার করে তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করা হচ্ছে এমন অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।

তারই ভিত্তিতে আগামী ১৯ মার্চ তিন অভিনেতাকেই তলব করেছে জয়পুরের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন। 

অভিনেতাদের পাঠানো নোটিশে স্বাক্ষর করেছেন জয়পুরের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের চেয়ারম্যান গিয়ালসিলাল মীনা ও কমিশনের সদস্য হেমলতা আগরওয়াল। 

তিন অভিনেতার পাশাপাশি ওই পান মশলার প্রস্তুতকারী সংস্থা জেবি ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিমল আগরওয়ালকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগত ভাবে হাজিরা দিতে না পারলে শুনানিতে তাদের কোনও প্রতিনিধি বা আইনজীবী যাতে হাজির থাকেন, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। 

ওই পান মশলার বিজ্ঞাপনে অভিনেতাদের মুখে একটি স্লোগান ছিল ‘প্রতিটা দানায় রয়েছে কেশরের মতো শক্তি’। 

মামলার আবেদনকারী যোগেন্দ্র সিং বাদিয়ালের বক্তব্য, ‘১ কেজি কেশরের দাম প্রায় ৪ লাখ রুপি অথচ একটি পানমশলা প্যাকেটের দাম মাত্র ৫ রুপি। কেশরের কথা ভুলে যান, কেশরের যে সুগন্ধ সেটাও এই পান মশলায় ব্যবহার করা হয়নি। সেখানে দাঁড়িয়ে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা করা হচ্ছে। যাতে একদিকে ওই সংস্থার নিজেদের পণ্যের বিক্রি বাড়ে, তারা অতিরিক্ত মুনাফা লাভ করতে পারে। অন্যদিকে সাধারণ মানুষ এই পান মশলা ব্যবহার করে ক্যান্সারের মতো রোগকে ডেকে আনছে। 

মাদকমুক্ত সমাজ গড়ার জন্য যেখানে চেষ্টা চলছে, সেখানে তরুণ প্রজন্মের কাছে ‘আদর্শ’ হয়ে ওঠা বলিউড তারকাদের পানমশলা বা গুটখার বিজ্ঞাপনে অংশ নেওয়া নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। তীব্র সমালোচনার মুখে ‘বিমল’ নামে ওই পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়কুমার। তবে সমালোচনার মুখে পড়েও ওই পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে চলেছেন শাহরুখ খান-অজয় দেবগন-টাইগার শ্রফ। 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit