মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিচ্ছেদের তিক্ততা ভুলে একসঙ্গে শহিদ-কারিনা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়কার আলোচিত জুটি ছিলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান। তাদের প্রেম, বিচ্ছেদ এবং পরবর্তী সময়ে একে অপরকে এড়িয়ে চলার খবর বারবার শিরোনাম হয়েছে। তবে দীর্ঘ বছর পর এক মঞ্চে এসে হাসিমুখে কথা বললেন এবং একে অপরকে আলিঙ্গন করলেন এই দুই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন দুই প্রেমিক যুগলের সে ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড পুরস্কারে ছবি শিকারিদের নজরে পড়েন কারিনা ও শহিদ। অনুষ্ঠানে একসময় হঠাৎ মুখোমুখি হন তারা। দীর্ঘ সময় পর প্রাক্তনকে দেখে কেমন রিয়েকশন হয় তা ক্যামেরায় বন্দি করতে দ্রুত ছুটে আসেন ছবি শিকারীরা।

এত ক্যামেরা দেখে শহিদকে এড়িয়ে যাওয়া উচিত হবে কিনা তা নিয়ে প্রথমে দ্বিধায় পড়ে যান কারিনা। এরপর সৌজন্য দেখিয়ে শহিদের কাছে এগিয়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে শহিদও আলিঙ্গন করেন কারিনাকে। এরপর দীর্ঘ সময় কথা বলতেও দেখা যায় তাদের। অন্তর্জালে এ ভিডিও ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে ‘জব উই মেট’ সিনেমার কথা মনে করেছেন ভক্তরা। এ দুই তারকাকে নতুন কোনো সিনেমায় একসঙ্গে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন নেটিজেনরা।  

এক সময় শাহিদ-কারিনার প্রেম ছিল বলিউডের অন্যতম আলোচিত বিষয়। ‘ফিদা’, ‘চুপ চুপকে’ এবং ‘জব উই মেট’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। বলিউডের এই সুপারহিট জুটির সম্পর্ক এতটাই গভীর ছিল যে, কারিনা নাকি শাহিদের জন্য মাছ-মাংস খাওয়া ছেড়ে নিরামিষভোজী হয়ে গিয়েছিলেন। এমনকি তাদের বিয়ের কথাও উঠেছিল। কিন্তু হঠাৎ করেই সম্পর্ক ভেঙে যায় এবং এরপর থেকে তারা একে অপরকে এড়িয়ে চলেন।

বলিউডের আলচিত সিনেমা ‘জব উই মেট’-এর দৃশ্য। ছবি: সংগৃহীত

বিচ্ছেদের পর কখনোই একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাকে। যদিও ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় তারা কাজ করেছিলেন, তবে তাদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। এমনকি সিনেমার প্রচারেও দুজনে একসঙ্গে হাজির হননি।

তবে সময় বদলে গেছে তাই দেড় যুগের বেশ সময় পর শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখা গেল। আইফার সংবাদ সম্মেলনে তাদের হাসিমুখে কথোপকথন ও আলিঙ্গনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যদিও কেউ কেউ বলছেন, এটি নিছকই ক্যামেরার সামনে সৌজন্যমূলক আচরণ, তবে বলিউডপ্রেমীদের অনেকেই মনে করছেন, পুরোনো তিক্ততা ভুলে তারা সত্যিই পরিণত হয়েছেন। 

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit