বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ।

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৭ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রবিবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্র-জনতার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস ও সদস্য সচিব আনার কলি, সাবেক উপজেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন, ছাত্রদল নেতা আরজু, প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

এ সময় জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, শরিফ মাস্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে তারা ধর্ষক ও নির্যাতনকারিদের আইনের আওতায় এনো দ্রুত বিচার ও কঠোর শাস্তি দাবি করেন।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit