বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা? র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম কেয়া গাছের শিকড় মানব সভ্যতার চেয়েও পুরোনো, বলছে নতুন গবেষণা বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় রিয়াল মাদ্রিদের দাপট পরীক্ষাগার থেকে পালিয়ে হ্যাকিং, এআই-এর রূপ দেখে হতবাক প্রযুক্তিবিশ্ব তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুই দলের একাদশ কেমন হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের পরের দুই ম্যাচ, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে বাড়তি স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী খেলেছেন। ৩৩ বছর বয়সি এই রহস্য স্পিনার সেখানে বাজিমাতও করেছেন। কিউইদের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে নিয়েছেন ২টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটসংখ্যা কম হলেও যার উইকেটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়, সেই ট্রাভিস হেডকে ফিরিয়েছিলেন ৩৯ রানে, ভেন্যু সেই দুবাই-ই।

অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব; আজ দুবাইয়ে ভারতের স্পিনারদের এই কম্বিনেশন ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে। যদি ভাঙেই, তবে কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে আর্শদীপ সিং কিংবা হার্শিত রানার মধ্যে কেউ ঢুকতে পারেন। মোহাম্মদ শামি তো থাকছেনই, অন্য ৬টি পজিশনের জন্য রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার নাম নিশ্চিতই বলা চলে। 
স্পিন উইকেট বিধায় নিউজিল্যান্ডও চাইবে যত বেশি স্পিনার খেলানো যায়। তাদের দলে হাত ঘুরানোর মতো সদস্যদের মধ্যে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার নিয়মিতই খেলছেন। আজও হয়তো তার ব্যতিক্রম হবে না। টপঅর্ডারে আছেন উইল ইয়ং, কেন উইলিয়ামসনরা। এরপর টম লাথাম, ড্যারেল মিচেল। প্রশ্ন হলো, নিউজিল্যান্ড পেসার হিসেবে কাকে কাকে খেলাবে? কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকের খেলার সম্ভাবনা বেশি, ম্যাট হেনরি তো অবশ্যই। তবে শেষের জনের চোট সংক্রান্ত ছোট সমস্যার কথা জানা গিয়েছিল। তিনি না খেললে সুযোগ মিলতে পারে জ্যাকব ডাফি বা নাথান স্মিথের।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম লাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, উইলিয়াম ও’রোরকে, ম্যাট হেনরি/জ্যাকব ডাফি।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব/আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit