শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৯৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে স্থানীয় গার্লস স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী।

শনিবার দুপুর ১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন বলে জানান ওই তরুণী।

পরে সীতাকুণ্ড থানার পুলিশ বেলা ৩টার দিকে ধর্ষণের শিকার হওয়া তরুণীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

জানা যায়, শনিবার দুপুরে রাকিব (২৫) নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে যায় সীতাকুন্ড গার্লস কলেজের এই শিক্ষার্থী। বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগর পাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়।

এসময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করে গাছের সাথে বেঁধে তরুণীকে ধর্ষণ করে তারা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit