শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৯২ Time View

ডেস্ক নিউজ : গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চাঁদপুরে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় গুরুতর চারজনকে ঢাকায় আনা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে চাঁদপুর পৌরশহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহেরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দ হয়। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

পরে দগ্ধ ছয়জনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হোসেন সুমন বলেন, ‘দগ্ধ অবস্থায় এখানে ছয়জন এসেছিলেন। তবে অবস্থা আশঙ্কাজনক চারজনকে হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit