সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : মুসলিম উম্মাহর জন্য পবিত্র মাহে রমজান একটি তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে আল্লাহর হুকুম অনুসারে ৩০ দিন রোজা পালন করা ফরজ। অথচ এই ফরজ রোজা না রেখে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দিনের বেলায় প্রকাশ্যে পানি পান করে তোপের মুখে ভারতীয় মুসলিম তারকা পেস বোলার মোহাম্মদ শামি। রমজান মাসে দিনের বেলায় প্রক্যাশ্যে পানি পান করায় সোশ্যাল মিডিয়ায় শামিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরলভিও। 

মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেছেন, রমজান মাসে মুসলিমরা রোজা রাখেন, এটি আল্লাহর নির্দেশিত একটি ফরজ কাজ। রমজান মাসে রোজা না রেখে প্রকাশ্যে পানি পান করা ওনার উচিত হয়নি। প্রকাশ্যে পানি পান করার কারণে সারা বিশ্বের মানুষ তাকে দেখছেন। উনি খেলছেন মানে উনি সুস্থ আছেন। সুস্থ থাকার পরও রোজা রাখেননি। যা মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে উনি অন্যায় করেছেন।

এমন পরিস্থিতিতে মোহাম্মদ শামির পক্ষে দাঁড়িয়েছেন ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে নিতান্ত ব্যক্তিগত মতামত জানাতে পারি। হতে পারে আমার ধারণা ঠিক নয়। আবার আমার মতামত সঠিকও হতে পারে। খেলার জগতকে আলাদা রাখা উচিত। লোকে দৈন্দন্দিন জীবনে নিজ নিজ ক্ষেত্রে বিচরণ করেও ধর্মীয় আচরণ পালন করতে পারেন। তবে এমন একটা পরিস্থিতিতে শামি অথবা রোহিত বা অন্য কারও সেটা পালন করবে, এমনটা আশা করা ঠিক নয়।’

ভাজ্জি আরও বলেছেন, ‘আপনি বাড়িতে বসে রয়েছেন বা অন্য কোনও কাজে ব্যস্ত রয়েছে আপনার পক্ষে রোজা রাখা সম্ভব। কিন্তু যখন আপনি খেলাধুলো করেন তখন অনেক পরিশ্রম হয়। সেই সময় পানি পান না করলে বা খাবার না খেলে খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়তে পারেন। এটা আপনার শরীর। শরীরের জ্বালানি দরকার হয়।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit