সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

আবারও ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন স্টোকস!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ বিশ্বকাপের পর আর ওয়ানডে ম্যাচে খেলেননি বেন স্টোকস। লাল বলেই পূর্ণ মনোযোগ ছিল ইংলিশ অলরাউন্ডারের। কিন্তু, দুঃসময়ে আবারো ইংল্যান্ড ওয়ানডে দলের হাল ধরতে যাচ্ছেন স্টোকস। দীর্ঘদিন ওয়ানডে না খেলা এই ক্রিকেটার আবারো আলোচনায় আসেন চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতায় জস বাটলারের নেতৃত্ব ছাড়ার পর। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের খোঁজে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা বেন স্টোকসের সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাককালামের সম্পর্কটা বেশ ভালো। বোঝাপড়াটাও দারুণ। বাজবল ক্রিকেটরও আবিষ্কারক ম্যাককালাম-স্কোটস জুটি। তাই, এবার ওয়ানডেতেও স্টোকসের কাঁধে দায়িত্ব তুলে দেয়ার পরিকল্পনা ইংল্যান্ড বোর্ডের। ২০২১ এ তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া অলরাউন্ডারকে আবারো অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘সব অপশন দেখেন এবং চিন্তা করবেন কোনটি সবচেয়ে ভালো হতে পারে? বেন স্টোকস আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক। তাকে বিবেচনায় না রাখা বোকামি। সে দারুণ কৌশলী একজন ক্রিকেটার। যার প্রভাব আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি। সে এমন একজন যে প্লেয়ারদের থেকে সেরাটা বের করে আনতে পারে। চাপের মধ্যেও সে সতীর্থদের আগলে রেখে বলতে পারবে, এটাই সঠিক পথ। নেতৃত্ব দিতে কিছু কোয়ালিটি দরকার হয়। তবে, সে অধিনায়কের দায়িত্ব কিভাবে নেবে সেটাই মূল বিষয়? তার ওয়ার্কলোডেরই বা কী অবস্থা হবে? আমরা চাই না সে ঝুঁকিতে পড়ুক। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে।’

অবসর ভেঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেন বেন স্টোকস। এরপর আর ৫০ ওভারের ক্রিকেটে মাঠে দেখা যায়নি তাকে। গুঞ্জন আছে, ম্যাকক্যালাম ডাকলে এই দায়িত্ব নিতে রাজি আছেন এই অলরাউন্ডার। যদিও, লঙ্গার ভার্সনে তার দীর্ঘদিন পর অধিনায়ক হিসেবে ফেরা কতখানি কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠলেও স্টোকসেই আস্থা রাখতে চায় ইসিবি। রব কি বলেন, ‘আমি বিশ্বাস করি টেস্ট ও ওয়ানডে কিছুটা কাছাকাছি। আমরা ভারতের দিকে তাকালে দেখতে পাব তাদের তরুণ ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করছে। কিন্তু তাদের টেস্টের ক্রিকেটাররাই ৫০ ওভারের ফরম্যাটে ভালো করছে।’ 

বেন স্টোকসের আবারো ওয়ানডের অধিনায়ক হওয়ার ফিসফাসের মধ্যেই, নতুন গুঞ্জন উঠেছে আরও একটা। সাদা বলের ক্রিকেটে দুজন অধিনায়ক নিয়ে ভাবনা আছে তার। ওয়ানডেতে একজনকে অধিনায়ক করে টি-টোয়েন্টিতে অন্য কাউকে নেতৃত্বভার দেয়ারও পরিকল্পনা রয়েছে তাদের।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit