মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। সহ আয়োজক হিসেবে থাকবে মেক্সিকো ও কানাডা। তবে বিশ্বকাপ ঘিরে এখনই উন্মাদনা বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমিদের মনে। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমর্থকদের মনে দুশ্চিন্তার জায়গাও কম নয়। সেই তাকেই এবার দেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব।

অবশ্য তাদের কিছুটা অবাকই এবার করেছেন ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তবে টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাতের দিনে এই টাস্কফোর্স গঠন করেন  ট্রাম্প। সম্প্রতি শুল্কারোপ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়লেও সেটাকে ভালোভাবেই নিচ্ছেন ট্রাম্প। তার মতে, এতে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে, ‘আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস।’ এদিকে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারাকে ‘দেশের জন্য দারুণ সম্মানের বিষয়’ বলেই মনে করেন ট্রাম্প।

টাস্কফোর্স নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই বলেও জানিয়েছেন ইনফান্তিনো।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit