সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

বরুণ চক্রবর্তীকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর এই উইকেটে বাড়তি সুবিধা পান স্পিনাররা। এই বাড়তি সুবিধার সবটুকু নিয়েছেন বরুণ চক্রবর্তী। তাই ফাইনালের আগে তাকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলেন বরুণ। সেই ম্যাচে ক্যারিয়ার সেরা ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন। সেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ। ভারতের দেয়া ২৪৯ রানের জবাবে খেলতে নামা কিউইদের প্রায় একাই গুঁড়িয়ে দেন ২০৫ রানে।

এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে বরুণ নিয়েছেন ২ উইকেট। আউট করেছেন ভারতের যম ট্রাভিস হেডকেও।

বরুণের বোলিংকে সমীহ করে গ্যারি স্টেড বলেছেন, ‘খুব ভালো বোলার সে, কোনো সন্দেহ নেই। আগের ম্যাচে আমাদের বিপক্ষে সে তার দক্ষতা দেখিয়েছে এবং সে বড়, অনেক বড় হুমকি। তাই আমরা কীভাবে তাকে নিষ্ক্রিয় রাখতে পারি এবং কীভাবে তার বিপক্ষে রান করতে পারি, তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করব আমরা।’

তাছাড়া দুবাইতে স্পিন দিয়েই কিউইদের কাবু করতে চাইবে ভারত, এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ভারত তাদের প্রথম দুই ম্যাচে তিন স্পিনার খেলিয়েছে। আর পরের দুই ম্যাচে দলটিতে খেলেছেন চার স্পিনার।

ফাইনালের আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে স্টেড বলেছেন, ‘আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই আমরা ধারণা করছি যে, (ফাইনালে) সে খেলবে। আর সেভাবেই আমরা পরিকল্পনা করব।’

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit