সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

গ্রেফতার এড়াতে ৮ কোটি টাকার গয়না গিলে ফেলল চোর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। সেখানে গ্রেফতার এড়াতে এক ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৭ লাখ ডলারের (প্রায় ৮ কোটি টাকা) গয়না গিলে ফেলার অভিযোগ উঠেছে। খবর বিবিসির। 

জানা গেছে, ৩২ বছর বয়সি জেথান গিল্ডার, নিজেকে ‌‌‘একজন পেশাদার অ্যাথলেটের প্রতিনিধি’ বলে পরিচয় দেন। এর ফলে, টিফানি অ্যান্ড কো. নামের বিখ্যাত গয়নার দোকানের কর্মীরা তাকে বেশ কয়েকটি উচ্চমূল্যের গয়না দেখান। এরপর তিনি দুটি কানের দুল চুরি করে দৌড়ে পালিয়ে যান।

পুলিশ তাকে ওইদিনই ধরে ফেলে। তখন কর্মকর্তারা দেখতে পান, তিনি চুরি করা গয়নাগুলো গিলে ফেলছেন বলে মনে হচ্ছে। গিল্ডার প্রায় ৭ লাখ ৬৯ হাজার ৫০০ ডলার মূল্যের দুটি কানের দুল চুরি করেন। এছাড়া, তিনি আরও একটি হীরার আংটি নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে সেটি পালানোর সময় পড়ে যায়।

পুলিশ পরে তার এক্স-রে প্রকাশ করে, যেখানে পেটের ভেতরে একটি অস্বাভাবিক বস্তু থাকার ইঙ্গিত পাওয়া যায়। তবে চুরি যাওয়া গয়নাগুলো উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে অরল্যান্ডো পুলিশ কোনো মন্তব্য করেনি।

পুলিশ আরও জানিয়েছে, গিল্ডার এর আগেও টিফানি অ্যান্ড কো. থেকে চুরি করেছেন। ২০২২ সালে তিনি টেক্সাসের একটি দোকান থেকে চুরি করেছিলেন। এছাড়াও, কলোরাডোর বিভিন্ন মামলায় তার নামে ৪৮টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এই ঘটনায় গিল্ডারের বিরুদ্ধে মুখোশ পরে ডাকাতি এবং এক লাখ ডলারের বেশি মূল্যের মালামাল চুরির অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ হিসেবে গণ্য হবেন।

 

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit