বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

‘মার্চ ফর খিলাফত’ ঘিরে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ সমাবেশ ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকাসহ আশপাশের বেশকিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকেই বায়তুল মোকাররমের ভেতরে ও বাইরে, পল্টন মোড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, নাইটেঙ্গেল মোড়, পুরানো পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল ও গুলিস্থানসহ আশপাশের প্রতি মোড়ে মোড়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে জল কামান, এপিসি ও প্রিজন ভ্যান মোতায়েন করা হয়েছে।

এছাড়া পুরো এলাকায় টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার বায়তুল মোকাররমে ‘মার্চ ফর খিলাফত’ পালনের ঘোষণা দেয় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রম চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরো জানান, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit