শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

রোজা রেখে ক্রিম-লোশন ব্যবহার করা যাবে কি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: যদি রোজা অবস্থায় মুখে ক্রিম দেওয়া হয় তাহলে কি রোজা ভাঙবে?

উত্তর: রোজার ব্যাপারে সাধারণ মূলনীতি হল, ‘বাইরে থেকে রোজাবস্থায় যে কোন পদ্ধতিতে শরীরের ভিতর কিছু প্রবেশ করলে, যদি তা পাকস্থলী অথবা মগজে প্রবেশ করে, তবে রোজা ভঙ্গ হয়ে যায়।’ 

এই মূলনীতির আলোকে রোজা অবস্থায় তেল, আতর, সুরমা, লোশন, ক্রিম, মলম, পাওডার, মলম বা চিকিৎসার্থে চামড়ায় ব্যবহৃত প্লাস্টার যাতে ওষুধ বা কেমিক্যাল পদার্থ থাকে ইত্যাদি তা রোজা ভঙ্গ করে না। কারণ, এগুলো পাকস্থলী অথবা মগজে পৌঁছে না। (ইবনে জিবরীন, ফাতাওয়া ইসলামিয়্যাহ ২/১২৭)

যেমন হাদিস শরিফে সুরমা সম্পর্কে এসেছে, আর সুরমার যে হুকুম, তেল ক্রিম ইত্যাদিরও একই হুকুম। আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত, একব্যক্তি রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে বলল, আমার চোখ দু’টিতে কষ্ট পাচ্ছি। রোজাবস্থায় এতে সুরমা ব্যবহার করতে পারি কী? 

তিনি বললেন, হ্যাঁ। (সুনানে তিরমিযী ১/১৫৪)

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit