বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে নাখোশ মিলার ফাইনালে কোন পক্ষে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ ম্যাচের আগে অদ্ভুত এক কাণ্ড ঘটে। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাইয়ে যেতে হয়েছিল। ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলে অপর গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ফের পাকিস্তানে ফিরে যেতে হয়েছিল। অন্যদিকে অস্ট্রেলিয়া দুবাইয়েই থেকে যায় ভারতের সঙ্গে সেমিফাইনাল খেলার জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির জন্যই এমন বিপত্তি ঘটেছিল। যার দায় অনেকাংশেই ভারতের।

বিপত্তির শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যেতে আপত্তি জানানোয়। বাধ্য হয়ে হাঁটতে হয়েছে হাইব্রিড পদ্ধতির পথে। যার কারণে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইয়ে। গ্রুপ পর্বে ভারতের শেষ খেলার আগে ছয় দিনের বিরতি ছিল। কিন্তু ততদিনে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারিত হয়ে গেছে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়নের খেলার কথা আরেক গ্রুপের রানার্সআপের সঙ্গে। কিন্তু ভারত-নিউজিল্যান্ড ম্যাচ তখনও বাকি। গ্রুপ পর্বের এই ম্যাচ ও সেমিফাইনালের মাঝে মাত্র এক দিনের বিরতি থাকায় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুই দলকেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে দুবাইয়ে এসে অপেক্ষায় থাকতে হয়েছে।

আর ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে গেলে দক্ষিণ আফ্রিকাকে ফের লাহোরে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হয়েছে। দলের হারের জন্য এই অনাকাঙ্ক্ষিত ভ্রমণকে দায় না দিলেও বিরক্তি প্রকাশ করেছেন মিলার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রোটিয়া বলেন, ‘এটা যদিও মাত্র ১ঘণ্টা ৪০ মিনিটের ফ্লাইট (পাকিস্তান-দুবাই), কিন্তু ঘটনা হছে আমাদের যেটা করতে হয়েছে সেটা ময়তেও আদর্শ ব্যাপার নয়। দক্ষিণ আফ্রিকা দলকে রোববার (২ মার্চ) বিকেলে করাচি থেকে দুবাইয়ে যেতে হয়েছে এবং সোমবারই (৩ মার্চ) ফিরে আসতে হয়েছে।’

‘এটা একটা ম্যাচের পরদিন খুব সকালে ছিল এবং আমাদের যাত্রা (দুবাইয়ের উদ্দেশে) করতে হয়েছিল। আমরা বিকেল ৪টায় দুবাই পৌছাই এবং পরদিন সকাল ৭.৩০এ ফিরতে হয়েছে। এটা মোটেও ভালো ছিল না। এটা এমন না যে আমরা পাঁচ ঘণ্টা উড়লাম এবং এরপর ক্লান্তি দূর করার জন্য পর্যাপ্ত সময় ছিল, এটা মোটেও আদর্শ পরিস্থিতি ছিল না।’চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্রুততম শতক হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি মিলার। তার ৬৭ বলে ১০০ রানের ইনিংসে হারের ব্যবধানই কমেছে শুধু। নিউজিল্যান্ডের কাছে হেরে ফাইনালে দর্শক হয়ে যাওয়া এই প্রোটিয়া তারকা ফাইনালে কাকে সমর্থন দেবেন? সেই ২০১২ সাল থেকে আইপিএলে খেলা মিলার ফাইনালে থাকছেন ভারতের বিপক্ষেই। তিনি বলেন, ‘সততার সঙ্গে বলতে আমার মনে হয়, আমি নিউজিল্যান্ডকেই সমর্থন করব।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit