সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

ট্রুডোকে মার্কিন রাজ্যের ৫১তম গভর্নর বলায় কানাডায় ক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ৫০টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য ও দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সেই রাজ্যের গভর্নর হিসেবে উল্লেখ্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন কথায় ক্ষুব্ধ কানাডা।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন— আমি কানাডার গভর্নর জাস্টিন ট্রুডোকে বলেছিলাম, তিনি তার দুর্বল সীমান্ত নীতির কারণে তাদের সঙ্গে আমাদের সমস্যা তৈরি করছেন, যা প্রচুর পরিমাণে ফেন্টানাইল এবং অবৈধ এলিয়েনকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠেলে দিচ্ছে। এই নীতিগুলো অনেক লোকের মৃত্যুর জন্য দায়ী।

ট্রাম্প আরও বলেন, ‘আমি তাকে (ট্রুডো) বলেছিলাম যে কানাডা এবং মেক্সিকো সীমান্ত দিয়ে আসা ফেন্টানাইলের কারণে অনেক লোক মারা গেছে। তিনি জানিয়েছেন, এটি এখন ভালো অবস্থানে এসেছে। কিন্তু আমি তাকে বলেছি, এটি যথেষ্ট ভালো নয়। কলটি কিছুটা বন্ধুত্বপূর্ণভাবে শেষ হয়েছিল। যা আমাকে কৌতূহলী করে তুলেছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে তিনি এই ইস্যুটিকে ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করছেন!

সম্প্রতি কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছে ট্রাম্প প্রশাসন। যে কারণে শুল্ক সম্পর্কে কী করা যেতে পারে তা জানতেই ট্রাম্পকে ফোন দিয়েছিলেন তিনি। কিন্তু ট্রাম্প সে ব্যাপারে আগ্রহ না দেখিয়ে বরং একগাদা কথা শুনিয়ে দিয়েছেন ট্রুডোকে। 

ট্রাম্পের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি বুধবার দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাষ্ট্র’ বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জোলি বলেন, ‘এটা আর রসিকতায় নেই। কানাডিয়ানরা যখন হকি খেলায় বের হয়, তখন আমেরিকার জাতীয় সংগীত গাইতে থাকে… আমাদের অপমান করা হয়। আমরা ক্ষিপ্ত।’

অবশ্য কানাডা ও ট্রুডোকে নিয়ে ট্রাম্পের এমন কথা এবারই প্রথম নয়। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বেশ কয়েকবার এমন পরামর্শ দিয়েছেন ট্রাম্প। যেখানে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আওতায় আসা উচিত এবং প্রধানমন্ত্রী ট্রুডো ৫১তম কানাডিয়ান রাজ্যের গভর্নর হতে পারেন বলে অভিমত দিয়েছেন ট্রাম্প।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit