সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : হুট করেই নিয়েছেন সিদ্ধান্ত। ফেসবুকে এক পোস্টে মুশফিকুর রহিম বুধবার রাতে জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট আর খেলবেন না। কিংবদন্তির বিদায়ে এরপর থেকেই স্তুতি। কেউ করেছেন স্মৃতিচারণ, কেউ প্রশংসা, কারও কণ্ঠে ঝড়েছে আক্ষেপও। এসবের মাঝেই ‘গার্ড অব অনার’ সম্মান দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

গতরাতে ওয়ানডেকে বিদায় বলা মুশফিক আজ নেমেছেন ডিপিএল খেলতে। ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। চেনা মাঠে সেই ম্যাচেই সম্মান পেয়েছেন মুশফিক।

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলছেন মুশফিক। তার দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল। এই দলে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজররা। তামিমের নেতৃত্বাধীন মোহামেডান টসের পরই দেন গার্ড অব অনার। মুশফিক কিপিং গ্লাভস পরে মাঠে প্রবেশ করেন। সবাই এসময় করতালি দিয়ে স্বাগত জানান টাইগার ক্রিকেটের অন্যতম পাণ্ডবকে।

গতকাল রাতে মুশফিক এক ফেসবুক পোস্টে জানান, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit