বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জাজিরার পদ্মায় চাঁদাবাজির সময় ২ চাঁদাবাজ গ্রেফতার

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০৬ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির অভিযোগে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। গ্রেফতারকৃতরা একটি সক্রিয় চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা পদ্মানদী দিয়ে চলাচল করা বিভিন্ন নৌ-যানে চাঁদাবাজী করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন উপজেলা পালেরচর ইউনিয়নের হুকুম আলী সরদার কান্দির মফিজ মালের ছেলে আহম্মদ আলী (২০) ও পাশবর্তী রজব আলী সরদার কান্দির দেলোয়ার হোসেন সরদারের ছেলো সুজন সরদার (১৯)।

নৌপুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মালবাহি ও বাল্কহেড জাহাজ থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চাঁদাবাজ চক্র। এমন সংবাদে মাঝিরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় দুজনকে গ্রেফতার। চক্রটি ট্রলার যোগে পদ্মার বিভিন্ন পয়েন্টে নৌ-যান থেকে চাঁদা আদায় করছিল।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আবুল হাসেম বলেন, চাঁদাবাজ চক্র বিভিন্ন নৌ-যান থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগে নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কিছু দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit