মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

১২ চীনা নাগরিকের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে হ্যাকিংয়ের অভিযোগে ১২ চীনা নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির আইন বিভাগ। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি সংস্থার তথ্য চীন সরকারের কাছে পাচারের অভিযোগ তোলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন বিভাগের তথ্যানুযায়ী, কোনও রাষ্ট্রের মদদেই মার্কিন সরকারি সংস্থাগুলোকে লক্ষ্য করে ওই সাইবার হামলা চালানো হয়েছে। যার মধ্যে মার্কিন অর্থ মন্ত্রণালয়ও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে- হ্যাকাররা শুধু সরকারি সংস্থা নয় বরং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানেও ওপরও সাইবার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং হংকংভিত্তিক একটি পত্রিকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং।

গত ডিসেম্বরে চীনের সহায়তায় হ্যাকিংয়ের একটি বড় খবর প্রকাশ করেছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। তাদের দাবি অনুযায়ী, সেসময় মন্ত্রণালয়ের ওয়ার্কস্টেশন এবং অশ্রেণিবদ্ধ কিছুর নথির অ্যাক্সেস নিয়েছিল হ্যাকাররা। তখনও ওই অভিযোগ অস্বীকার করেছিল চীন।

অভিযোগটিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে বেইজিং জানিয়েছে, তারা সব ধরনের হ্যাকিংয়ের বিরোধিতা করে। সূত্র: বিবিসি, রয়টার্স, এপি

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit