মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

প্রেমের সম্পর্কে ‘রেফারি’ এআই!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : প্রেমিকের থেকে সাত বছরের বড় প্রেমিকা। প্রেমের সম্পর্ক প্রায় ভাঙতে বসেছিল। সেইসময় নিজেদের সম্পর্ক ঠিক করতে কৃত্তিম বুদ্ধিমত্তার স্মরণাপন্ন হলেন ওই যুগল। নিজেদের মনোমালিন্যের কারণ চ্যাটজিপিটিকে জানালেন তারা। সমস্যার সমাধান করতে যুগলকে বেশ কিছু পরামর্শ দিল চ্যাটজিপিটি। আর তাতেই বাচল তাদের সম্পর্ক। জেনে নেওয়া যাক গোটা ঘটনা।

বেশকিছু সময় ধরে সম্পর্কে টানাপোড়েন চলছিল ডম ভার্সাসি এবং অ্যাবেলা বালার মধ্যে। এরপরই সম্পর্ক বাঁচাতে মানুষের সাহায্য না নিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তাকে বেছে নিলেন তারা। তাদের নিজেদের সমস্যা কৃত্তিম বুদ্ধিমত্তাকে জানালেন। এরপর সব সমস্যার এক এক করে সমাধান দিতে শুরু করল এআই। সমাধানের পরামর্শগুলো শুনে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লো ওই যুগল। প্রেমিককে অন্য কারও সঙ্গে ডেট করার পরামর্শ দেয় কৃত্তিম বুদ্ধিমত্তা। শুনে প্রেমিকা রেগে লাল না হয়ে গিয়ে উল্টে অট্টহাসি হেসে ফেলেন।

৩৬ বছর বয়সী প্রেমিকা অ্যাবেলা বালা জানিয়েছেন, চ্যাটজিপিটি তাদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে। তিনি আরও জানিয়েছেন, তিনি এবং তার ২৬ বছরের প্রেমিক চ্যাটবটকে এক প্রকার সম্পর্কের রেফারি হিসাবে ব্যবহার করেন।

প্রেমিক ডম ভার্সাসি জানান, সম্পর্কের অচলঅবস্থা এড়াতে তারা তৃতীয় ব্যাক্তির পরামর্শ নেওয়ার কথা চিন্তা করেছিলেন। যার জন্য তারা এআই’কে পরামর্শদাতা হিসাবে বেছে নিয়েছিলেন। দামি একটি এআই প্যাকেজও ব্যবহার করতে শুরু করেছিলেন তারা।

তথ্য সূত্র- আওএল ডটকম।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit