বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে শুক্রবার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনের দিকে ধেয়ে আসছে। বুধবার (৫ মার্চ) সকাল থেকে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলের দিকে ধাবিত হয় ঘূর্ণিঝড়টি। 

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার গভীর রাতে কিংবা সকালের দিকে রাজধানী ব্রিসবেন ও পর্যটন শহর গোল্ডকোস্টে ঘন্টায় ১৫৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে আলফ্রেড। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্রিসবেন শহরে ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে I 

 এর কারণে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরে জনবহুল বেশ কয়েকটি উপশহরের কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে। সমুদ্র উপকূলীয় শহরের অসংখ্য বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার সরকার প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে নিরাপত্তা দিতে প্রস্তুত। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সাহসিকতার সাথে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

প্রসঙ্গত, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বাধিক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তবে বেশিরভাগ প্রবাসী শহরের কেন্দ্রের কাছাকাছি থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit