শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বিমান তৈরি করা সেই জুলহাসকে যে প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : তরুণ ইলেকট্রিক মিস্ত্রির আল্ট্রা লাইট (আরসি) মডেলের বিমান তৈরি করে চমক দেখানো মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে নগদ সহায়তা ছাড়াও বিমান তৈরির উদ্ভাবক জুলহাস মোল্লাকে সত্যিকারের বিমানে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বুধবার দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে তার উদ্ভাবনী কাজে অনুপ্রেরণার জন্য তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সাংসারিক অর্থনৈতিক টানাপোড়নে বেড়ে উঠা অদম্য ইচ্ছাশক্তি নিয়ে স্বপ্নবাজ জুলহাসের টানা চার বছর অক্লান্ত পরিশ্রমে গড়া আরসি বিমানটি নীল আকাশে উড্ডয়নের দৃশ্যটি দেখতে মঙ্গলবার শিবালয়ের যমুনার পারে হাজারও মানুষের উপচেপড়া ভিড় জমে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে জুলহাস মোল্লার এ অবিশ্বাস্য সফলতায় গোটা এলাকায় যেন উৎসবের আমেজ বইছে। তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা দৌলতপুর উপজেলার জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit