বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারী উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো শন্য !

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও),সহকারী কমিশনার(ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাব রেজিস্ট্রার, সহকারী সেটেলম্যান্ট অফিসারের পদগুলো শুন্য। ফলে উপজেলার প্রশাসনিক সব কাজ, ভূমি অফিসের প্রাত্যহিক ব্যস্ততা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানাগেছে, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাফিউল মাজলুবিন রহমান আটোয়ারীতে যোগদানের পর এক বছর যেতে না যেতেই অপ্রত্যাশিতভাবে বদলী করা হয়।

এতে উপজেলা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম মুখ থুবরে পড়ে। বর্তমানে বোদা উপজেলা নির্বাহী অফিসার আটোয়ারীতে ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পঞ্চগড় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আটোয়ারীতে অতিরিক্ত দায়িত্ব ও বোদা উপজেলা সাব রেজিস্ট্রার আটোয়ারীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সহকারী সেটেলম্যান্ট অফিসার না থাকায় জমি সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মচারীরা জানান, অতিরিক্ত দায়িত্বে থাকা অফিসার দিয়ে অফিস চালাতে ব্যাপক সমস্যায় পড়তে হয়।

সেবা গ্রহিতাদের সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শুধু সরকারি চিঠিপত্রে স্বাক্ষর করা ছাড়া,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা জমিজমা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। গুরুত্বপূর্ণ পদগুলো শুন্য থাকায় লোকজনের দুর্ভোগ বেড়েছে। আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে।

বর্তমানে ভূমি আইন অনুযায়ী খারিজ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এ অবস্থায় সাব রেজিস্ট্রি কার্যালয়ের কাজের স্থবিরতা দেখা দিয়েছে। তা ছাড়া ইউএনও পদটি শুন্য থাকায় ভ্রাম্যমান আদালতও পরিচালিত হচ্ছে না। আটোয়ারী উপজেলা প্রশাসনের গুরুত্বপুর্ণ পদগুলো দ্রুত পুরণ করে আটোয়ারীবাসীর সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেকদৃষ্টি কামনা করছে উপজেলার সচেতন মহল।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit