বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

গৃহবধূর নগ্ন ছবি ভিডিও করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : খুলনায় গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় দুইজন গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে সেই গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ধারণকৃত ভিডিওসহ তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম গৃহবধূর মধ্যে পারিবারিকভাবে পূর্বশত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ওই গৃহবধুকে কুপ্রস্তাব দিতো। গৃহবধূ তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোষাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কু-প্রস্তাবে রাজী হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে।

খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন জানান, গতকাল ৩ মার্চ ফুলতলার দামোদর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit