বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বাড়ি ফিরে ইফতার করা হলো না স্বেচ্ছাসেবক দল নেতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : কথা ছিল বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। ঘাতক সিএনজি সড়কে কেড়ে নিলো তার প্রাণ।

সোমবার (০৩ মার্চ) সন্ধ্যা ০৫টা ০৩ মিনিটের দিকে উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলাম ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জেলার পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপ্লব হোসেন। ফিরে বাড়িতে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে বের হোন। ফিচকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব।

এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে পুলিশ। ভিডিওতে দেখা যায়, নিহত বিপ্লব পাঁচবিবি থেকে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিটি হঠাৎই রাস্তার মাঝখানে আসলে আর দ্রুতগামী মোটরসাইকেলটি সরাসরি সিএনজির সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit