সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : এক দশক ধরেই পূর্বাচলে ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের পর শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন করে জানা গেছে, নির্মাণ হচ্ছে সেই স্টেডিয়াম। তবে এর নাম হবে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজে)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ।

সোমবার মিরপুরে বিসিবির কার্যালয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভার পর গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ।

তিনি জানান, এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজে) নামে পরিচিত হবে শেখ হাসিনা স্টেডিয়াম।

২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টের জন্য আইসিসিকে ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া আছে। বিশ্বকাপকে সামনে রেখেই নৌকার আদলে তৈরি করার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে দ্য বোট নামেও ডাকা হচ্ছিল। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরই স্টেডিয়ামটির ভবিষ্যৎ শঙ্কায় পড়ে যায়।

বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় স্টেডিয়ামটির টেন্ডার বাতিল করেন ফারুক আহমেদ। ওই সময় শেখ হাসিনা স্টেডিয়ামের প্রজেক্ট বাতিল হলেও পূর্বাচলে স্টেডিয়াম হবে বলে জানান বোর্ড সভাপতি। দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ছোট বাজেটের মধ্যে দুটি স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনার কথা জানান তিনি।

আগের পরিকল্পনায় শেখ হাসিনা স্টেডিয়ামে পাশাপাশি অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি, পর্যাপ্ত অনুশীলন মাঠ, ইনডোর মাঠ, খেলোয়াড়দের আধুনিক আবাসন ব্যবস্থা, বিসিবির সদর দফতর এবং একটি পাঁচ তারকা হোটেল রাখার কথা ছিল। স্টেডিয়ামের পাশে পাঁচ তারকা হোটেলও নির্মাণের কথা ছিল। কিন্তু এখন সেসব কিছুই থাকবে না। আপাতত নির্মাণ করা হবে খেলার জন্য দুই ভেন্যু। পরবর্তী সময়ে গ্যালারিসহ আনুষঙ্গিক সব কিছুই করা হবে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit