সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্ত না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, সোমবার নিজ কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ডেড বক্তব্যে নেতানিয়াহু গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন, ‘হামাস যদি আমাদের বন্দিদের ধরে রাখে, তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব’।

নেতানিয়াহু এ সময় দাবি করে বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের উপস্থাপিত একটি কাঠামো মেনে নিয়েছে। যা ইসরাইলি বন্দিদের মুক্তির সুযোগ তৈরি করবে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ ৫০ দিনের জন্য বাড়াবে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলেন, ‘পুনরায় বলছি, ইসরাইল এই পরিকল্পনা মেনে নিয়েছে। আমি এই পরিকল্পনা মেনে নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত হামাস এটি প্রত্যাখ্যান করেছে’।

ইসরাইল যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা গ্রহণ করেছে, তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর, রোববার (২ মার্চ) ইসরাইল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। যার ফলে গোটা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গাজাবাসী চলতি রমজানে ইফতার, এমনকি সেহরিও করতে পারছে না।

ইসরাইলের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করা যুদ্ধাপরাধের শামিল।

হামাসের বিরুদ্ধে নতুন হুমকি

এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস ৩৩ জনকে জীবিত ও ৮ জনের মৃতদেহ ইসরাইলকে ফিরিয়ে দিয়েছিল। এর বিনিময়ে ইসরাইল ২,০০০-এর বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

তবে হামাস স্পষ্ট করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা গ্রহণ করবে না। তারা চায় যুদ্ধবিরতির সব ধাপ সম্পূর্ণভাবে বাস্তবায়ন হোক। যার মধ্যে রয়েছে- গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধের স্থায়ী সমাপ্তি।

তবে নেতানিয়াহু গত কয়েক সপ্তাহে একাধিকবার হামাসকে হুমকি দিয়েছেন। বলেছেন, তার বাহিনী আবারও যুদ্ধ শুরু করতে পারে এবং গাজার জন্য ‘নরকের দরজা’ খুলে যাবে।

নেতানিয়াহু খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে, তিনি ক্ষুধাকে হামাসের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

তার ভাষায়, ‘আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, তাহলো- এখানে বিনামূল্যে খাবার থাকবে না’।

গাজার সর্বশেষ তথ্য

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, অব্যাহত ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৮,৩৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১১,৭৮০ জন।

অন্যদিকে গাজার সরকারি গণমাধ্যম অফিস (Government Media Office) তাদের হালনাগাদ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত ৬১,৭০৯ জন বলে জানিয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ইরনা

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit