সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে এবার রুদ্ধদ্বার বৈঠকে আগ্রহী জেলেনস্কি, চান আমন্ত্রণ!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২ মার্চ) লন্ডনে এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে ‘নিরপেক্ষ সংলাপের’ আহ্বান জানান জেলেনস্কি। বলেন, তিনি ট্রাম্পের সাথে দেখা করতে ইচ্ছুক যদি ‘বাস্তব সমস্যা সমাধানের জন্য’ মার্কিন প্রেসিডেন্ট তাকে আবারও ‘আমন্ত্রণ’ জানান।

গত সপ্তাহে স্থগিত করা খনিজ চুক্তি মেনে নিতেও ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক হয়েছে, সেটি প্রকাশ্যে হওয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের জন্য ইতিবাচক নয় বলে মত দিয়েছেন জেলেনস্কি। আর সমস্য সমাধানে রুদ্ধদ্বার বৈঠক চালিয়ে যাওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। 

ইউক্রেন নিরপেক্ষ সংলাপের যোগ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে পরিস্থিতি কেটে যাবে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় সামনে রয়েছে।’ জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি গঠনমূলক সংলাপের জন্য, বাস্তব সমস্যা সমাধানের জন্য, গুরুতর সমস্যাগুলোর জন্য এবং বাস্তব, সিদ্ধান্তমূলক পদক্ষেপ ও উত্তরের জন্য আমন্ত্রণ জানান – আমি যাবো।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতি ‘কৃতজ্ঞ’ না হওয়া এবং তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানো নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাগ্‌বিতণ্ডার দু’দিন পর এক্সেও এক ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে জেলেনস্কি বলেছেন, ‘অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি এবং তাদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। এমন কোনো দিন নেই যেদিন আমরা কৃতজ্ঞতা অনুভব করিনি।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit