বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’

বিশ্রাম নাকি বাদ পড়তে যাচ্ছেন বাবর?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : সময় একেবারেই পক্ষে নেই বাবর আজমের। ব্যাট হাতে ধুঁকছেন, রান করতে ভুগছেন। এমন অবস্থায় দল থেকে বাদও পড়তে যাচ্ছেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, নিউজিল্যান্ড সফরে বাবরের থাকার সম্ভাবনা ক্ষীণ।

সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, কিউই মুলুকে টি-টোয়েন্ট সিরিজের দলে নেই বাবর। পিসিবি যাচ্ছে এই ট্যুরে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণ খেলোয়াড়দের বাজিয়ে দেখতে। বাবরকে হয়ত দেশেই থাকতে হতে পারে পুরো সিরিজ। ওয়ানডে সিরিজেও পাকিস্তান বোর্ড বাবরকে আপতত চাচ্ছে না।

সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলার পর তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে পাকিস্তান। মার্চের ১৬ তারিখে কুড়ি ওভারের ক্রিকেট দিয়ে শুরু হবে সিরিজ। পাঁচ টি-টোয়েন্টি শেষে ২৯ মার্চ ঈদের আগে বসবে ওয়ানডে সিরিজ।

দুদিন আগে ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তার পরই আসল সিনিয়রদের বাইরে রেখে দল গড়ার খরব। ১২ তারিখে ব্ল্যাক ক্যাপসদের ডেরায় যাবে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit