শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলছেন না তামিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতেছেন তামিম ইকবাল। বিপিএল খেলার সময়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। অবসরের সময় তিনি নিশ্চিত করেছিলেন, ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন লিজেন্ডস লিগে খেলবেন তিনি। 

১০ মার্চ থেকে শুরু হবে এশিয়ান লিজেন্ডস লিগ। খেলতে না যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘না, আমার এখন পর্যন্ত কোনও পরিকল্পনা নেই যাওয়ার। বিশেষ করে দুটি ম্যাচ খেলার জন্য ওরা অনুরোধ করেছে আমাকে। তবে আমার যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ 
 
এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া এই দলে খেলবেন নাঈশ ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমউদ্দিন। 
 
এর মধ্যে আরিফুল, জিয়াউর রহমান ও নাঈমরা ক’দিন আগে বিপিএলেও খেলেছেন। এ ছাড়া এশিয়ান হয়ে খেলবেন অলক কাপালি। সেই দলে খেলবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সাসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসান। 
 
এশিয়ান লিজেন্ডস লিগে আরও খেলবে ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস ও এশিয়ান স্টারস। ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। পরের দিন আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলবে তারা। ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ টাইগার্স। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit