মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৬৭ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ )দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পুকুরে ডুবে মারা যাওয়া তিন শিশু হলো, চাঁদপুর সদর উপজেলার রামদাসদীর তিন বছরের মাইমুনা, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার দুই বছরের জুনায়েদ হোসেন ও সাকদী এলাকার দেড় বছর বয়সী মিরাজ।

মাইমুনা ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে মরদেহ ভেসে ওঠে। হাসপাতালে নিলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।

মিরাজের পরিবারের এক সদস্য জানান, সকালে বাড়িতে খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরে কাছে যায় সে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পানিতে পড়া রোধ করতে পরিবারের সচেতনতা বাড়ানো উচিত বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৫,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit