রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্যদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য আসাদুজ্জামান মিন্টু উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং আবু বক্কর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার দুপুর ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।অনুষ্ঠান প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুলের ডালি ও ক্রেষ্ট প্রদান করা হয়।প্রেসক্লাব সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী। অনুষ্ঠানে উপজেলা এবং পৌর বিএনপির অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম মিঠু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ^াস, মনিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, অধ্যাপক আব্বাস উদ্দিন, বাবুল আকতার প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নব নির্বাচিত সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সহসভাপতি উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, পৌর বিএনপির সহসভাপতি ফারুক হোসেন, একে আজাদ, যুগ্ম সম্পাদক মোনায়েম মোড়ল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো প্রমুখ।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit