বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

মাদারীপুরে ডাকাতের ছোড়া হাতবোমা ও গুলিতে আহত ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুর দিয়ে নদীপথে ডাকাতি করে পালানোর সময় বাধা দেওয়ায় ডাকাত দলের হাতবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের কৃত্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

আহতদের গুলিবিদ্ধ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বরগুনা সদর উপজেলার কদমতলা গ্রামের আজিজ মোল্লার ছেলে হেলাল মোল্লা (৪৪), আব্বাস সরদারের ছেলে অনিক সরদার (১৪), কালাম সরদারের ছেলে সালাউদ্দিন সরদার (৩৫), আব্দুর রহমান সরদারের ছেলে দুলাল সরদার (৩৭) ও হানিফ ফরাজীর ছেলে সাইম ফরাজী (১৮)। তারা সবাই বালু কাটা শ্রমিক হিসেবে মাদারীপুরে কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শরীয়তপুর থেকে ডাকাতি করে স্প্রীডবোট নিয়ে নদীপথে ফিরছিল একদল ডাকাত। এসময় মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর ও রাজারহাটের মাঝামাঝি আসলে এলাকার লোকজন বাল্কহেডের সাহায্যে তাদের বাধা দেয়। একপর্যায়ে আটকা পড়ে গেলে ডাকাতদল তাদের স্প্রীড বোট থেকে জনগণকে লক্ষ্য করে এলোপাতাড়ি শটগানের গুলি ছোড়ে এবং হাতবোমা নিক্ষেপ করে।

এতে ৫ জন গুলিবিদ্ধ হন। পরে ডাকাত দল পুনরায় শরীয়তপুরের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়কজনকে উদ্ধার করে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। আহতদের শরীরে একুশটি পর্যন্ত রাবার বুলেট লেগেছে বলে জানিয়েছে চিকিৎসক।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit