সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

এশিয়ান লিজেন্ডস লিগে মুখোমুখি লড়াইয়ে সাকিব-তামিম!

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : লাল-সবুজের জার্সিতে খেলে হয়েছেন বিশ্বসেরা। সাকিব আল হাসান দেশের ক্রিকেটকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সাকিবই আসতে পারছেন না নিজ দেশে। জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে। তবে, এবার মিস্টার সেভেন্টি ফাইভ ভিন্ন এক লিগে নামতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে। ঝে গুঞ্জন চাউর হয়েছিল, যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলার। সেটা তিনি নিজেই খোলাশা করেছেন। খেলছেন না যুক্তরাষ্ট্রের হয়ে। এরপর ডিপিএলে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিয়েও নাম সরিয়ে নেন।

মার্চে সাবেকদের নিয়ে এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ টাইগার্স নামে খেলতে যাবে বাংলাদেশ। যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া দলটার স্কোয়াডে আছেন তামিম ইকবাল, নাদিফ চৌধুরিরা। তবে, সে দলেও জায়গায় হয়নি সাকিব আল হাসানের। নিজ দেশের হয়ে খেলার সুযোগ না হলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডের গুরুত্ব ঠিকই বুঝেন আয়োজকরা। পোস্টার বয়ের খেলা মানে লিগের ব্র্যান্ড ভ্যালুও অনেক বেড়ে যাওয়া। তাইতো এমন একজন ক্রিকেটারকে বাইরে রেখে লিজেন্ডস লিগ তা তো ভাবাই যায় না।
 
গণমাধ্যমের খবর এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে সাকিবকে দলে ভিড়িয়েছে এশিয়ান স্টার্স। সাকিব ছাড়াও যে দলে আছেন কেদার যাদব, লাহিরু থ্রিমান্নে। এছাড়া অলক কাপালিরও খেলার কথা রয়েছে সে দলে। যদিও এখনো সাকিবের খেলার ব্যপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সাকিব কিংবা এশিয়ান স্টার্স দলের পক্ষ থেকে।
 
আগামী ১০ মার্চ ভারতের রাজস্থানে শুরু হওয়া এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ। উদ্বোধনী দিনেই ম্যাচ খেলবে এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে তাদের ম্যাচ টুর্নামেন্ট শুরুর ২ দিন পর। গণমাধ্যমের খবর অনুযায়ী সে ম্যাচে তামিম- আশরাফুলদের বিপক্ষে দেখা যাবে সাকিব আল হাসানকে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit