শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

ভুল থেকে শিখতে চান শান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক আশা দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু তারা কেবল উপহার দিয়েছে হতাশাই। প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকে। শেষ ম্যাচে বৃষ্টির কারণে খেলতে পারেনি পাকিস্তানের বিপক্ষে। যে কারণে হতাশা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। আসরজুড়ে যে ভুল করেছেন তা থেকে নিজেদের শুধরানোর কথাও বলেছেন তিনি।  

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্ত বৃষ্টির কারণে সেটি হয়নি। ৩টায় মাঠ পরিদর্শন করা হয় এক দফা। তখনও আসেনি গ্রিন সিগনাল। কাভার দিয়ে ডাকা ছিল মাঠ। পরে আর সেটি ওঠানো হয়নি। একটি বলও গড়ায়নি মাঠে। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। এতে হতাশা প্রকাশ করেছেন শান্ত।  

বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা খুব করে চেয়েছিলাম ম্যাচটি খেলতে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না। ’আসরের শুরুটা হয় ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে। পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারে আসর থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। তবে লড়াই করেছে বাংলাদেশ, আর এতেই খুশি শান্ত। দুই ম্যাচে যে ভুলগুলোর কারণে হারতে হয়েছে সেগুলো থেকে শিখে নিজেদের শুধরাবেন বলে জানিয়েছেন তিনি।  

শান্ত বলেন, ‘গত দুই ম্যাচে আমরা যেভাবে খেলা লম্বা সময় ধরে রেখেছি সেটি আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমরা আশা করি ভুল থেকে শিখতে পারবো। আমরা একটি পরিকল্পনা করে তা বাস্তবায়ন করবো। ’ ম্যাচ দুটোতে বাংলাদেশের প্রাপ্তি বলতে কেবল পেসারদের ভালো পারফরম্যান্স।

যা উল্লেখ করেছেন শান্তও। তিনি বলেন, ‘আমরা পেসারদের নিয়ে আগে অনেক বেশি চিন্তিত ছিলাম। কিন্তু গত কয়েকবছর ধরে বেশ কয়েকজন পেসার আমরা পেয়েছি। যাদের মধ্যে কয়েকজন অনেক ভালো করছে। যেমন তাসকিন ও নাহিদ রানা। মোস্তাফিজও ভালো করছে। আমাদের বোলাররা দারুণ। আমি আশা করছি তারা দলের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। ’ 

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit