বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো, বললেন শান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, বহু দিন ধরেই বাংলাদেশের সাদা বলের ক্রিকেটের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডট বল দেওয়ার প্রবণতা। এবারের আসরে সে সমস্যা আরও বড় হয়ে দেখা দিয়েছে। টপ অর্ডার ব্যাটার ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার একটা সমাধান খুঁজে বের করেছেন। তার অভিমত, তার প্রয়োগ করতে পারলেই এই সমস্যার সমাধান মিলবে।

বাংলাদেশের ব্যর্থতার অন্যতম বড় কারণ হিসেবে পুরো টুর্নামেন্টে ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেশনের অভাবকেই দায়ী করেছেন শান্ত। ভারতের বিপক্ষে বাংলাদেশ ডট বল দিয়েছিল ১৫৯টি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১টি ডট দিয়েছিলেন শান্তরা। এ সমস্যার সমাধান কোথায়, এমন প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাকে নেটে আরও ভালোভাবে অনুশীলন করতে হবে। আমাদের স্ট্রাইক রোটেশন নিয়ে ভাবতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করি ছেলেরা বুঝবে যে আমাদের কী করা দরকার।’ 

টুর্নামেন্টে কোনো জয় ছাড়াই বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এরপরও শান্ত স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। তিনি বলেন, ‘আমরা আশা করি আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারবো এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমরা সঠিক পরিকল্পনা করবো এবং তা বাস্তবায়ন করবো।’বাংলাদেশ এই সিরিজের পর পাকিস্তান সফর করবে আবারও। তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে এ সফরে। এরপর পাকিস্তান ফিরতি সফরে আসবে বাংলাদেশে। সে সফরেও তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে দুই দল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit