স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর): দেশব্যাপী খুন,ধর্ষন, ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও জন নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার যশোরের মনিরামপুরে সর্ব স্তরের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।দুপুরে পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে শিক্ষার্থীরা।

এতে সভাপতিত্ব করেন ছাত্র প্রতিনিধি হাসাইন ইকবাল সানি। এ সময় বিভিন্ন দাবিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি তাসনিম হাসান বর্ষা, সানজিদা আকতার সোনিয়া, ভাবনা, রামিসা, তাজওয়ার তাহমিদ, নাসিমুল বারী, সাইমুন হোসেন, তারেক জাবের, শরীফ মাহমুদ, শাহরিয়ার হোসেন সোহার্দ্যাে প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১৬