শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

পল্টনে জামান টাওয়ারে ভয়াবহ আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের দুই ঘণ্টার আগুন চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৯টি ইউনিট। বাকি ৫টি ইউনিট অপেক্ষায় ছিল। তবে তাদের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি জানিয়ে তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

এর আগে বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ এলে ভবনটি থেকে দুজন পুরুষকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে আরও ১৩টি ইউনিট।

আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। 

এই ভবনে আমজনতা দলের প্রধান কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit