বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক লিভারপুল অধ্যায় শেষে তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে দেশ সংস্কার হবে: ভূমি উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের প্রথম ও প্রধান চাহিদা বা প্রয়োজনের নাম হচ্ছে ভূমি। সেজন্য ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে, সার্বিকভাবে দেশ সংস্কার হবে। রোববার রাজধানীর ডেমরায় করিম জুট মিলের সভাকক্ষে ১৩৯ তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, মানুষের মৌলিক চাহিদা সবগুলোই ভূমির উপর নির্ভরশীল। ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে প্রধান নির্ভরয্যেগ্য ও মূল্যবান সম্পদ হিসেবে ‘ভূমি’ স্বীকৃত হয়ে আসছে। এর অন্যতম কারণ হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমির কাছ থেকেই পাওয়া যায়। 

তিনি আরও বলেন, তাই মানুষের মৌলিক চাহিদাগুলোর যথাযথ প্রাপ্তি নিশ্চিত করতে এই প্রশিক্ষণের আয়োজন। প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণে প্রশাসন ক্যাডার,পুলিশ ক্যাডার, জুডিশিয়ারি ক্যাডার ও বন ক্যাডারের মোট ৬১ জন অংশগ্রহণ করেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি প্রকৃতির অন্যতম অবদান হলেও এর ব্যবহার প্রাকৃতিক নয়। যুগে যুগে মানব সভ্যতার ও জ্ঞান-বিজ্ঞান বিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমি ব্যবহারেও এসেছে নানা বৈচিত্র্য। ফলে সময়ে সময়ে এর রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রেও পরিবর্তন ও সংস্কার সাধিত হচ্ছে। 

তিনি বলেন, আধুনিক বিশ্বে ভূমি, ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সাথে জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রায় প্রতিটি বিষয় যেমন- রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জাতীয় উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা, কৃষি ইত্যাদি ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে এর একটি থেকে আর একটি আলাদা করা কঠিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন  অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) মো. মোমিনুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit